শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের

ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আজ বৃহস্পতিবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল মিছিল বের। এ সময় মিছিলটি দোয়েল চত্বরের দিকে অগ্রসর হলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে গত মঙ্গলবার (২৪ মে) ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে গেলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছিল।

একদিন পর বৃহস্পতিবার আবার মিছিল বের করল ছাত্রদল। এ সময় ছাত্রদলকে প্রতিহত করতে আগে থেকে লাঠিসোঁটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের।

এ ছাড়া তাদেরকে দোয়েল চত্বর, ভিসি চত্বর, টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার ও পলাশীসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ