মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ দুই বছর পর ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন এর যাত্রা শুরু হয়েছে। রোববার (২৯ মে) প্রথম দিনে সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ইন্দোনেশিয়ার ১ জন ভারতের ১৫ জন ও বাকি ১৫৪ জনসহ মোট ১৭০ জন যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্য রওনা হয়।

দুপুর পৌনে ২ টার দিকে মৈত্রী ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পৌঁছায়। এ সময় ভারত ও বাংলাদেশের রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ ইঞ্জিনিয়ার এমএম রাজিব বিল্লা, রেলওয়ে পাকশী নিরাপত্তার কমান্ডেন্ট মেরশেদ আলম, দর্শনা রেলওয়ে নিরাপত্তা ইনচার্জ (ওসি) হাসান সাহাবুলসহ কর্মকর্তাবৃন্দ।

পরে দুপুর ২ টার দিকে দর্শনা আন্তর্জাতিক স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ