সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, র‌্যাবের নিষেধাজ্ঞা ‘প্রত্যাহার নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে, একই সঙ্গে সরকারকেও আন্তরিক হতে হবে। আশা করছি, সব পক্ষ মিলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে।

আজ মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ তথা ডিক্যাব কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন।

পিটার ডি হাস বলেছেন, র‌্যাবের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই, যতক্ষণ পর্যন্ত না ফোর্সটিকে সম্পূর্ণ জবাবদিহির মধ্যে আনা হচ্ছে। আমরা র‌্যাবকে সন্ত্রাসবাদ মোকাবেলায় কার্যকর বাহিনী হিসেবে দেখতে চাই। তবে এক্ষেত্রে তাদেরকে অবশ্যই মৌলিক মানবাধিকার মেনে চলতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ