সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

যক্ষ্মায় বছরে ৩ লাখ মানুষ আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রামক রোগ যক্ষ্মায় দেশে প্রতিবছর নতুন করে তিন লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। বর্তমানে এ রোগে বছরে ২৯ হাজার জনের মৃত্যু হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষ্যব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নবনির্মিত ১৫ শয্যাবিশিষ্ট আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, স্বাধীনতার শুরুতে দেশে কোনো ইনস্টিটিউট ছিল না, এখন বড় বড় রোগগুলোর প্রত্যেকটির ইনস্টিটিউট হয়েছে। দেশে মাতৃমৃত্যু কমেছে। গড় আয়ু বেড়েছে। করোনা মোকাবিলায় সফল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো হয়েছেন।

তিনি বলেন, আটটি বিভাগে মেডিকেল কলেজ হচ্ছে। আমাদের স্থাপনা ও যন্ত্রপাতি অনেক আছে। আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা অনেক ভালো আছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসক ও যন্ত্র মেরামতের লোকের অভাব রয়েছে।

তিনি আরও বলেন, এখন আমাদের অনেক দূর যেতে হবে। অনেক কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্য খাতকে ভালো অবস্থানে নিতে হাসপাতাল তৈরি করাসহ বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ