মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

জয়পুরহাটে ইমামকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জয়পুরহাটের কালাই উপজেলার বেলগাড়িতে স্থানীয় একটি মসজিদের ইমাম মহসিন আলীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আজ বুধবার সকালে জয়পুরহাট-মোলামগাড়ি সড়কের কালাই উপজেলার বামনগ্রাম আওলাই মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, খবর পেয়ে বামন গ্রামের আওলাই মাঠ থেকে সকালে ইমাম মহসিন আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মহসিন আলী বেলগাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। তার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

-এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ