শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

সৌদি পৌঁছেছেন ৪ হাজার ২২ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গেলো ছয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ২২ হজযাত্রী। তিনটি এয়ারলাইনের ১০টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।

এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন ছাড়াও হজযাত্রী পরিবহন করছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস। ১০ জুন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট গিয়েছে ১০টি। এরমধ্যে বিমানের সাতটি, সৌদি এয়ারলাইন্সের দুইটি, ফ্লাইনাসের একটি। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৪৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৫৭৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের জন্য এখন পর্যন্ত সৌদি আরব ২১ দশমিক ৮৩ শতাংশ হজযাত্রীর ভিসা দিয়েছে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। এবার হজের ব্যয়ও বেড়েছে বিগত বছরের চেয়ে অনেক বেশি। এ বছর সরকারিভাবে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়।

অন্য প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ব্যয় হবে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ মূল্য ৪ লাখ ৬৩ হাজার৭৪৪ টাকা নির্ধারণ করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। পরে আবারও হজের উভয় প্যাকেজের জন্য ব্যয় ৫৯ হাজার টাকা করে বাড়ানো হয়।

গত ৫ জুন (রোববার) হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আলী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ