শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সৌদি আরবের নতুন পাসপোর্টে যুক্ত হচ্ছে হারামাইনের ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

সৌদি আরবের নতুন পাসপোর্টে যুক্ত হচ্ছে হারামাইন শরিফাইনের ছবি। এজন্য দু’জন সৌদি ফটোগ্রাফারের অ্যালবাম থেকে ছবি নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার আল আরাবিয়া ও আখবার ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের নতুন পাসপোর্টে ব্যবহারের জন্য জাফর আশ শাহরি ও ইমাদ আল হুসাইন নামে দু’ফটোগ্রাফারের অ্যালবাম থেকে ছবি নির্বাচন করা হয়।

নতুন পাসপোর্টের জন্য তারা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানের সুন্দর ও আকর্ষণীয় ছবি তুলেছিলেন। যার মধ্য থেকে কয়েকটি সৌদি পাসপোর্টের জন্য নির্বাচিত হয়।

জাফর আল-শাহরি আনন্দ প্রকাশ করে এক টুইট পোস্টে লেখেন, ‘আমার অনেক ভালো লাগছে যে আমার তোলা ছবি নতুন সৌদি পাসপোর্টের অংশ হবে।’

তিনি আরো জানান, ‘অর্থ মন্ত্রণালয় তাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও লিখেছে এবং বলে যে তার ছবি সৌদি পাসপোর্টের জন্য নির্বাচন করা হয়েছে।’

ইমাদ আল-হুসাইনকেও ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছে অর্থ মন্ত্রণালয়। তিনি বলেন, ‘সৌদি পাসপোর্ট বিভাগের অফিসিয়াল পেজে যখন আমার নাম প্রকাশিত হয়েছিল এবং জানতে পারলাম যে আমার ছবি নতুন পাসপোর্টের অংশ হবে, তখন আমার আনন্দের সীমা ছিল না।’

তিনি আরো বলেন, ‘২০ মিলিয়নেরও বেশি সৌদি নাগরিক বিশ্বজুড়ে যে পাসপোর্ট নিয়ে ভ্রমণ করবে সেখানে আমার তোলা ছবি শোভা পাবে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। কারো জন্য এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে যে তার সৃষ্টি জাতীয় দলিলপত্রের অংশ হতে যাচ্ছে। এ সম্মান দেয়ার জন্য সৌদি সরকার অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।’

সূত্র : আখবার ২৪, আল আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ