শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে সহস্রাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন কমপক্ষে দেড় হাজার। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ ভূমিকম্পে বাড়িঘরের ধ্বংসাবশেষের নিচে আরো লাশ আছে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকতিকা প্রদেশ।

বিবিসি এ খবর জানিয়েছে।

বুধবার ভোরে দেশটিতে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, ধ্বংসস্তূপ এবং বাড়িঘরের ধ্বংসাবশেষ।

স্থানীয় বাখতার নিউজ এজেন্সি জানায়, প্রত্যন্ত অঞ্চলগুলোতে হেলিকপ্টারে করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষকে সরিয়ে আনা হচ্ছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দুরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আফগানিস্তান ছাড়াও পাকিস্তানে ভূমিকম্প হয়েছে। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়, আফগানিস্তানের কাবুল ও পাকিস্তানের ইসলামাবাদে ভূমিকম্প অনুভূত হয়েছে।

আল-জাজিরা থেকে আলি লতিফি কাবুল থেকে জানান, সেখানে প্রত্যন্ত অঞ্চলে শতাধিক বাড়িঘর ধসে গেছে। সেখানে হেলিকপ্টারে করে সহায়তার জন্য লোক পাঠানো হচ্ছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় সেখানে সাহায্য পাঠানো কঠিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ