শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নাৎসি জার্মানির মতো একই কাজ করেছে রাশিয়া: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাৎসি জার্মানি সোভিয়েত ইউনিয়নে আগ্রাসন চালিয়েছে ১৯৪১ সালের ২২ জুন। রাশিয়াও ইউক্রেনে একই ধরনের কাজ করেছে ২৪ ফেব্রুয়ারি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিকীতে জেলেনস্কি এ কথা বলেন। খবর আলজাজিরার।

সেদিনের বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ, ২২ জুন; যুদ্ধের ভুক্তভোগীদের প্রতি শোক জ্ঞাপন ও স্মরণের দিন। একটি যুদ্ধ যা ২০ শতকের ইতিহাসে চিরকাল থাকবে এবং এর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটি পুনরায় ফিরে এল।

তিনি আরও বলেন, আজ বলতে দ্বিধা নেই যে, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি তাই করেছে যা নাৎসি জার্মানি ২২ জুন করেছিল এবং আমি একটি বিষয় যোগ করতে চাই। ১৪১৮ দিন পর আক্রমণকারীদের পরাজয় হয়। আমরা অবশ্যই আমাদের ভূমি মুক্ত করব এবং বিজয় অর্জন করব, কিন্তু দ্রুত, অতি দ্রুত।

‘এটি আমাদের জাতীয় লক্ষ্য। আর এটি অর্জনে আমাদের নিয়মিত কাজ করে যেতে হবে। শুধু রাষ্ট্র করবে তা নয়, যার যার স্তর থেকে প্রত্যেক নাগরিককেই তা করতে হবে’, যোগ করেন তিনি।

ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি হামলা শুরু করে রাশিয়া। একে মস্কো ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে। অপরদিকে পশ্চিমারা একে দেখছে আগ্রাসন হিসেবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ