শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

আল্লামা বাবুনগরী নির্দেশে বন্যার্তদের জন্য ১৫ লক্ষ টাকার সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় ১৫ লক্ষ টাকার সহায়তা নিয়ে একটি প্রতিনিধিদল ফটিকছড়ি থেকে রওনা হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) বাদ আছর প্রতিনিধি দলের আমীর আল্লামা আইয়ুব বাবুনগরী নেতৃত্বে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বানভাসি মানুষদের মাঝে নগদ অর্থ, নারীদের কাপড়, শিশুদের দুধ, বিস্কুট, ৫০০ প্যাকেট খাদ্যসহ মোট পনেরো লক্ষ্য টাকার ত্রাণ প্রদানের উদ্দেশ্যে রওনা হন।

বৃহত্তর ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির এই প্রতিনিধিদলে আরও রয়েছেন- সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি রহিমুল্লাহ শাহনগরী, আল্লামা হারুন আজিজী নদবী, সিনিয়র নায়েবে আমির জোনায়েদ বিন জালাল, নায়েবে আমির মাওলানা মুফতি খালেদ আমতলী, নায়েবে আমির কারী আবু সাঈদ রবারবাগান, সহ অর্থ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান জাফতনগর, দপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ আজিজী বাবুনগরী প্রমুখ।

আল্লামা আইয়ুব বাবুনগরী বলেন, বন্যা কবলিত এলাকার মানুষ সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। সর্বোত্তম ঐ ব্যক্তি যে মানুষের কল্যাণে কাজ করেন। তাই আমাদের সাধ্য অনুযায়ী ১৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী নিয়ে আমরা রওয়ানা হলাম । বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশার লাঘবের জন্য আমাদেরকে যারা টাকা- পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তা'লার প্রত্যেকের দানকে কবুল করুণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ