শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

দেশে করোনা রোগী বাড়লেও শনাক্তের হার কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বাড়লেও শনাক্তের হার কমেছে। এ সময় ১ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১২.১৮ শতাংশে। একই সময় করোনায় কেউ মারা যায়নি।

শুক্রবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসের শুরুর দিকে করোনা বাড়তে থাকে। সবশেষ শুক্রবার এক লাফে বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৮৫ জনে।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪.৩২ শতাংশ এবং ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এনিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয় এবং এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময় করোনায় আক্রান্ত ১৮৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ