শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

হজে গিয়ে ভিক্ষা করায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ভিক্ষা করেছিলেন একজন বাংলাদেশি হজযাত্রী। এসময় ভিসার শর্ত ভঙ্গের কারণে তাকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। এ ঘটনায় ও হজযাত্রীকে সৌদি পাঠানো ধানসিঁড়ি ট্রাভেলস এয়ার সার্ভিস নামে হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ রোববার হজ সম্পর্কিত ওয়েব সাইটে এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই যাত্রীর নাম মো. মতিয়ার রহমান। তার বাড়ি মেহেরপুরের গাংনীতে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ধানসিঁড়ির ট্রাভেলসের পাঠানো মো. মতিয়ার রহমান নামে ওই ব্যক্তি ২২ জুন বিকেল ৫টার দিকে মদিনা শরীফে ভিক্ষা করার সময় সৌদি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

এতে আরও উল্লেখ করা হয়, ওই যাত্রী ‘সৌদি আরবে ব্যাগ ছিনতাই হয়েছে’ বলে মিথ্যা নাটক সাজিয়ে ভিক্ষা করছিলেন। এতে সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। পরে তদন্তে জানা যায়, ধানসিঁড়ির সেই হজযাত্রীকে গাইড করার মত সৌদিতে কোনো মোনাজ্জেম এবং হাজীর বসবাসের বাড়ি/হোটেলও ছিল না।

এ ধরনের কাজের জন্য হজ এজেন্সিটির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না তা তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যাসহ জানাতে চেয়েছে মন্ত্রণালয়।

এদিকে ২৬ জুন রাত ২ টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩৫ হাজার ৫০৪ জন।

মোট ১০৮টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।

সবশেষ তথ্য মতে, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। এরমধ্যে মক্কায় ৪ ও মদিনায় ২ জন হজ যাত্রী মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ