শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

১৫ দফা দাবিতে ১ জুলাই ঢাকায় গণমিছিল করবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের পানি আগ্রাসনসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১লা জুলাই গণমিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এদিন বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমায়েত শেষে এ গণমিছিল করবে দলটি।

এ উপলক্ষে শনিবার বাদ জোহর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় জেলা নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলেও সেই দুর্যোগকে বাড়িয়ে তোলে সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, পানি সম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অদক্ষতা। সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় আজকে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার জন্য ক্ষমতাসীন সরকার দায় এড়াতে পারে না।

দলের সহকারি মহাসচিব ও গণমিছিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কেএম আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের সহকারি মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা রেকমান হোসাইন জাফরী, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি নূর হোসেন, সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ, নারায়ণগঞ।জ জেলা সদস্য সচিব জাহাঙ্গীর কবির, নরসিংদী জেলা সভাপতি মুফতী কাওছার আহমদ, গাজীপুর মহানগর সেক্রেটারী মুফতী হোসাইন আহমদ, মুফতী আবদুল আহাদ প্রমূখ।

গত ১লা এপ্রিল জাতীয় মহাসমাবেশ থেকে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ১৫ দফা দাবি পেশ করেন। দাবি আদায়ে নিয়মতান্ত্রিকভাবে দেশের ৮টি বিভাগের ৭টি বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগে ভয়াবহ বন্যার কারণে আগামী ২৯ জুন বিভাগীয় সমাবেশ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ