শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

৩০ বছর অপেক্ষা শেষে ফিলিস্তিনি নারীর হজের স্বপ্ন পূরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি নারী রাইদা আবদুল গনির তিন দশকের অপেক্ষার অবসান হয়েছে অবশেষে। হজ লটারিতে নিজের নাম দেখে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এই বৃদ্ধা নারীর।

শনিবার আল আখবার চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ফিলিস্তিনি গ্রামের বাসিন্দা রাইদা আব্দুল গনি। যিনি বছরের পর বছর হজের স্বপ্ন দেখতেন এবং প্রতি বছর অপেক্ষায় থাকতেন যে, কবে তার হজ আদায়ের সৌভাগ্য হবে।

এক টিভি সাক্ষাৎকারে রাইদা আব্দুল গনি বলেন, লটারিতে যখন আমার নাম দেখলাম, তখন আমি বিশ্বাস করতে পারিনি। এটি এমন এক স্বপ্ন ছিল, যা বাস্তবায়নের জন্য আমি বিগত ৩০ বছর অপেক্ষা করেছি। সবসময় ভাবতাম যে জীবনে হজের সুযোগ পাবো কিনা। অবশেষে সেই দিন এসেই গেল, এতো বছর যার অপেক্ষায় ছিলাম।

রাইদা আব্দুল গনির সাথে হজের সফরে থাকবেন তার মেয়ে জিহাদ। তিনি বললেন, পুরো এলাকায় শুধুমাত্র আমার মায়ের নাম-ই হজ লটারিতে এসেছে।

তিনি বলেন, মা সবসময় হারামাইনের ভূমি ও বায়তুল্লাহ তাওয়াফের জন্য অপেক্ষা করতেন। খুশি লাগছে যে, মায়ের স্বপ্ন বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে এবং তিনি এ বছর হজ আদায় করবেন।

সূত্র : উর্দু নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ