মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আরাফার ময়দানে ইসরাইলের বিরুদ্ধে ইরানি হাজিদের স্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরাফাত ময়দানে হাজিদের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াত। এর মাধ্যমে মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের শপথ নেওয়া হয়। এই অনুষ্ঠানে ইরানি হাজিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর হজবাণী পাঠের মধ্যদিয়ে তারা এ অনুষ্ঠান শুরু করেন।

এ সময় তারা 'আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক' বলে স্লোগান দেয়। হাজিরা এ সময় এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াত অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাজিরা এ সময় পাঁচ ধারা বিশিষ্ট একটি ইশতেহার প্রকাশ করেন।

ওই ইশতেহারে বলা হয়েছে, বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করা মুসলিম বিশ্বের অবশ্যপালনীয় দায়িত্ব, এই দায়িত্বকে সর্বাগ্রে স্থান দিতে হবে। ফিলিস্তিনিদের অধিকারের ওপর সমর্থন পুনর্ব্যক্ত করেন হাজিরা। ইশতেহারে বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো প্রচেষ্টা নিন্দনীয়। একই সঙ্গে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ সৃষ্টির মার্কিন ও ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য জোরদারের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় মজলুমদের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবারের ইশতেহারে। এছাড়া, আরাফা ময়দানে আজকের কার্যক্রমের মধ্যে ছিল আরাফাতের বিশেষ দোয়া পাঠ। দোয়া পাঠের সময় সেখানে এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়। সূত্র: পার্স টুডে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ