রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ফের ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহমেদ রকি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর কাফরুল পুলিশ স্টাফ কলেজের সামনে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ভাস্কর রায় জানান, স্টাফ কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে যান। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে রকি মারা যান।

তিনি বলেন, নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ময়লার গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির এক ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটর ডেমের এক শিক্ষার্থী নিহত হন। পর দিনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামের ব্যক্তি মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ