শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ব্রিটেনে সূর্যের তাপে গলে গেল ট্রেন সিগন্যাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলতে দেখা যায় বহু জায়গায়। কিন্তু কখনও দেখেছেন গরমের কারণে ট্রেনের সিগন্যাল গলে গিয়েছে! অবিশ্বাস্য মনে হচ্ছে? বলে রাখা ভাল, এই ছবি এসেছে ব্রিটেন থেকে। আর ছবিটি দিয়েছে সে দেশের ন্যাশনাল রেলওয়ে।

তীব্র গরমে পুড়ছে পুরো ইউরোপ। ব্রিটেনের অবস্থা ভয়াবহ। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ।

তার মধ্যেই এই ছবি প্রকাশ্যে আসায় সে দেশে গরমের ভয়াবহতা দেখে শিউরে উঠতে হচ্ছে। একদিকে গরম, অন্যদিকে দাবানল- এই দুই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ছে ব্রিটেন-সহ পুরো ইউরোপ।

ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বলেছে, ‘ট্রেনে যাত্রা শুরুর আগে ভাল করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কি না’।

প্রবল গরমের জেরে ট্রেনের সিগন্যাল বহু জায়গায় গলে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তাই-ই নয়, রেললাইনেও আগুন ধরে যাচ্ছে। ফলে রেল পরিষেবা বহু জায়গায় সীমিত করে দেওয়া হয়েছে।

গ্রেটার ম্যানচেস্টারের বহু রাস্তায় পিচ গলে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তা গলে যাওয়ার ছবিও কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল।

-এটি