শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও প্রাণহানি বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২৮ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় পাঁচ শ’।

বুধবার (৩ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭৩৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২৩ হাজার ৬৭২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৬৩ জনের এবং শনাক্ত হয়েছে ৬০ হাজার ৬৮৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৩ হাজার ৬২৩ জন এবং মৃত ২৭১ জন। ইতালিতে আক্রান্ত ৬৪ হাজার ৮৬১ জন এবং মৃত্যু ১৯০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৩ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। জাপানে মৃত ১০৯ জন এবং আক্রান্ত ১ লাখ ৬৭ হাজার ৬৭৮ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৯৬ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ৪৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৪৩ জন এবং ২৭ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

-এএ