শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংগঠন আল হাইআতুল উলয়া লিল জামিআ’তিল কওমিয়া বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

হাইয়াতুল উলিয়ার একটি সূত্র আওয়ার ইসলামকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানায়, আজ রাত আনুমানিক ৯টায় আমাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

সূত্র জানায়, কওমী মাদরাসার মান উন্নয়নে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেন দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। এরপ্রেক্ষিতে আগামী ১০ আগস্ট সভা ডাকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। উক্ত সভায় যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজ শনিবার (৬ আগস্ট) বেলা ১২টায় সংস্থার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসে হাইআতুল উলয়া। উক্ত বৈঠকে আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

সূত্রটি আরো জানায়, গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কওমি মাদ্রাসার বোর্ড প্রধানদের একটি বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়।  উপ সচিব মো. শামীম হাসান স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত বছর (২০২১) ২৬, ২৭, ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলায় হেফাজতে ইসলামের নেতৃত্বে সংঘটিত ধ্বংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়। এ বিষয় অনুসন্ধান কমিটির প্রতিবেদনে দেওয়া সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং চলতি বছর গত ২৫ জুন হেফাজতে ইসলামের নায়েবে আমিরের পাঠানো চিঠির সুপারিশের বিষয়ে করণীয় নির্ধারণে সভাটি অনুষ্ঠিত হবে। হেফাজতের নায়েবে আমিরের চিঠিতে বাংলাদেশ কওমী ধারার দ্বীনি শিক্ষা ও শিক্ষকের মান উন্নয়নকল্পে আটটি সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আগামী ১০ আগস্ট (বুধবার) সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।’

সভায় যোগ দিতে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, এনএসআই মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বেফাক, কওমি মাদ্রাসা বোর্ড গহরডাঙ্গা, ইত্তেহাদুল মাদারিস, আযাদ দ্বীনি এদারা, তানযীমুল মাদারিস, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও মহাসচিবকেও বৈঠকে উপস্থিত থাকতে বà