শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: কী ভাবছে ইসলামী দলগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আব্দুল্লাহ আফফান ।।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অস্থিতিশীল পুরো বিশ্ব। বেড়েছে ডলার ও জ্বালানি তেলের দাম। বাংলাদেশও ব্যতিক্রম নয়। তবে গত শুক্রবার হঠাৎ করেই ৪২ থেকে ৫২ শতাংশ বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। সেই সাথে বেড়েছে গণপরিবহনের ভাড়া। এনিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে- আন্তর্জাতিক বাজারে চড়া দাম এবং ভারতে তেল পাচারের ঝুঁকি কমানো। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বলেছেন, অনেকটা নিরুপায় হয়েই কিছুটা এডজাস্টমেন্টে যেতে হচ্ছে।পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে।

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি’ বিষয়টি কীভাবে দেখছে দেশের ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো।

হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের ৪২.৫‌ শতাংশ অকটেন ও পেট্রলের ৫১শতাংশ মূল্য বৃদ্ধি নজির বিহীন ও হতাশা জনক আখ্যায়িত করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে পরিবহন,শিল্প- বানিজ্যসহ নিত্যপণ্যের বাজারে নৈরাজ্য শুরু হয়েছে। জনগণ দিশেহারা হয়ে গেছে। জনসাধারণের জীবন জীবিকা অনেকাংশেই অচল হয়ে পড়েছে। এই অবস্থা কিছুতেই মেনে নেয়া যায় না। অবিলম্বে জ্বালানি তেল,চাল,ভোজ্য তেল,ঔষধও নিত্যপণের মূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য তিনি আহবান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দেশ মহাসঙ্কটে পড়বে। উন্নয়নের চাকা স্থবির হয়ে পড়বে। সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ করে তুলবে। বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম যেদিন কমলো, সেদিন বাংলাদেশে বাড়লো অস্বাভাবিক ভাবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ালেও বর্তমানে তেলের বাজার নিম্নমুখী। এই সময়ে বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।

ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী জানিয়েছে, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সরকার জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে সকল পেশার মানুষ। মাস খানেক ধরে বিদ্যুতের সীমাহীন লোডশেডিং তার সাথে নতুন যোগ হলো জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়েছে সকল পেশার মানুষের উপর। সকল প্রকার পণ্যের দাম বেড়েছে। à¦