শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

রাজধানীসহ ১৩ এলাকায় গ্যাস থাকবে না রাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকাসহ আশপাশের ১৩ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রোববার (৭ আগস্ট) রাত ১০টা থেকে সোমবার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৭ আগস্ট) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাস জানায়, পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার রাত ১০টা থেকে পরদিন সোমবার সকাল ৮টা পর্যন্ত শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দ, আগানগর এবং ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানায় তিতাস।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

-এএ