শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

'জ্বালানিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ সর্বহারা হয়ে যাচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বৃদ্ধিতে মানুষ সর্বহারা হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বুধবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জ্বালানিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বৃদ্ধিতে মানুষ শুধু দিশেহারা নয় বরং মানুষ সর্বহারা হয়ে যাচ্ছে। মানুষের পেটে ভাত না থাকলে ঋণ করে দেশের উন্নয়ন করে কোনো লাভ নেই। মানুষ যাতে দু বেলা ভাত খেয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা করুন। না হয় দেশের পরিস্থিতি ভালো থাকবে না।

তিনি বলেন, সারাদেশে অধিকহারে লোডশেডিং এর কারণে মানুষ কষ্টে আছে। সরকারি অফিস আদালতে এখনও যে পরিমান বিদ্যুৎ অপচয় ও বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে। তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করলে এতো লোডশেডিং করতে হবে না। তিনি আরও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের গায়ে আগুন লেগেছে। বাজার নিয়ন্ত্রন করতে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। একজন সাধারণ মানুষ তার আয় দিয়ে কোনো ভাবেই চলতে পারছে না। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন।

তিনি আরও বলেন, সরকার বলছেন যে বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম কমছে ঠিক তখনি রাতের আধারে বাংলাদেশে জ্বালানি তেল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম ৫১ভাগ বৃদ্ধি করা হয়েছে। তাতে পরিবহন খাতে ভাড়া বেড়েছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তাই অবিলম্বে জ্বালানি তেল অকটেন ও পেট্রোল এর বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের জনগণ রাস্তায় নেমে আসলে তখন ক্ষমতায় থাকা যাবে না।

ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইà¦