সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

গুচ্ছভুক্ত ‌‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে বাণিজ্য বিভাগে (‌‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

শনিবার (২০ আগস্ট) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলবে ভর্তি পরীক্ষা।

ভর্তি কমিটি জানিয়েছে, ৩ হাজার ৭০টি আসনের বিপরীতে এ বছর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪২ হাজার ১১০ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১৪ জন। এরমধ্যে ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কাকরাইলের উইল্‌স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ১৮ হাজার ২৫ জন। এ ছাড়া কুমিল্লা ও রাঙামাটি বিশ্ববিদ্যালয়সহ সেখানে দু’টি করে উপকেন্দ্রেও পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা।

পরীক্ষার সমন্বয়কারী ও জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা ১৮ হাজার ২৫ জন শিক্ষার্থী। যা মোট আবেদনকারীর প্রায় ৪৩ শতাংশ।

১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাণিজ্য বিভাগে (‌‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ