শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দাম বেড়েছে টুথপেস্ট ও সাবানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় দুই মাসের ব্যবধানে কম্পানি ভেদে ডিটারজেন্ট পাউডারের দাম কেজিতে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। কাপড় কাচার সাবান তিন থেকে আট টাকা, গোসল করার সাবান পাঁচ থেকে ১০ টাকা, থালাবাসন ধোয়ার তরল সাবান ৫০০ গ্রামে ১৫ টাকা এবং ১০০ থেকে ২০০ গ্রাম ওজনের টুথপেস্টের দাম পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।

গোসল করার সাবানের মধ্যে ১২৫ থেকে ১৫০ গ্রামের লাইফবয়, লাক্স, মেরিল, স্যাভলন, ডেটলসহ বিভিন্ন কম্পানির প্রতিটি সাবানের দাম পাঁচ থেকে ১০ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ৫৫ থেকে ৭৫ টাকা পর্যন্ত। একইভাবে বাজারে থাকা অন্যান্য কম্পানির সাবানগুলোর দামও বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া বাজারে কাপড় কাচার বিভিন্ন কম্পানির বল সাবানের দাম তিন থেকে আট টাকা পর্যন্ত বাড়িয়ে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।

বাজারে বিভিন্ন ধরনের টুথপেস্টের দামও বেড়েছে। বিভিন্ন কম্পানির ১০০ থেকে ২০০ গ্রাম ওজনের টুথপেস্টের দাম পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এদিকে ৫০০ গ্রাম ওজনের থালাবাসন ধোয়ার তরল সাবানের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

দাম বাড়ানো প্রসঙ্গে একটি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি আমদানি ও উত্পাদন ব্যয় বেশ কিছু কারণে প্রকটভাবে বেড়েছে। এর মধ্যে বিশ্ববাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়া, পণ্যের ঘাটতি, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিবহন খরচ বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মূল্যমান হ্রাসের মতো বিষয়গুলো অন্যতম। তাই কিছু কিছু পণ্যের দাম বাড়ানোর প্রয়োজন হয়েছে।

কেএল/