শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফেসবুক লাইভে এসে দুবাইয়ে প্রবাসীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যবসায় প্রতারণার শিকার হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) এক প্রবাসী।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের লাকী রাউন্ড এলাকার ভাড়া বাসার একটি কক্ষে ফেসবুক লাইভ চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দ্রুত সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহত খায়রুল বশর রানা (৫০) চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বদিউল আলমের ছেলে। দেশে তার বৃদ্ধ মা, স্ত্রী, ১৮ বছর বয়সী মেয়ে ও ১০ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে খায়রুল বশরের শ্যালিকার স্বামী বখতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বসর আত্মহত্যার আগে ফেসবুক লাইভে তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেছেন। দুবাইয়ে রফিকের সাথে বাশারের মোবাইলে ফোনের যৌথ ব্যবসা ছিল। কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। রফিক দোকানটি দখল এবং বশরের গাড়ির চাবি নিয়ে বশরকে মারধরও করা কথা লাইভে উল্লেখ করেন বশর।

ধর্মপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শোয়াইব সিকদার বলেন, খায়রুল বশর তিন দিন আগেও ফেসবুকে আর্থিক লেনদেন সংক্রান্ত স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তার লাশ প্রবাসে দাফনের আবেদন জানান। আমরা ফটিকছড়ি ও ধর্মপুর প্রবাসী পরিষদের নেতাদের সাথে মোবাইল ফোনে কথা বলে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি। সূত্র : ইউএনবি

কেএল/