শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আমি খুব বিপজ্জনক: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘আমি খুব বিপজ্জনক’ বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

তিনি  বলেছেন, একইসঙ্গে যারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের দেশের সম্পর্কে চিন্তা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) পাকিস্তানের একটি আদালতের বাইরে এই মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন নারী অতিরিক্ত দায়রা জজকে নিয়ে হুমকিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলেন ইমরান খান।

বৃহস্পতিবার ওই আদালত থেকে এক লাখ টাকার জামানত মুচলেকায় আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার-পূর্ব জামিন গ্রহণ করেন তিনি।

এরপরে আদালতের বাইরে ইমরান বলেন, যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের দেশের সম্পর্কে চিন্তা করা উচিত। এসময় তিনি আরও বলেন, ‘আমি খুব বিপজ্জনক’।

দ্য নিউজ বলছে, এদিন আদালতে পৌঁছানোর পর ইমরান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তবে সেখান থেকে বের হওয়ার পথে ইমরান একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে জোর দিয়ে কেবল একটি বাক্য উচ্চারণ করেন, আর তা হলো: ‘আমি খুব বিপজ্জনক’।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের দেশের কথা ভাবা উচিত। তিনি বলেন, এ মামলায় দেশের সবচেয়ে বড় দলের প্রধানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শনিবার ইসলামাবাদের জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান শাহবাজ গিলের সাথে করা আচরণের দায়ে দেশটির শীর্ষ এক পুলিশ কর্মকর্তা, একজন নারী ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

এরপর বিচারক ও পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ এনে ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় ওই এফআইআর দায়ের করে পুলিশ।

সংবাদমাধ্যম বলছে, ফেডারেল রাজধানী ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে ইসলামাবাদ সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ওই মামলা দায়ের করা হয়।

তবে বৃহস্পতিবার ইমরান খান আবারও বিচারকের সমালোচনার পুনরাবৃত্তি করেন এবং বলেন, তার জনপ্রিয়তà