মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

সৌদি বাদশাহর পক্ষ থেকে রাশিয়ার মুসলিমদের বিশেষ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাঈয়েদা হাবিবা: সৌদির আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে রাশিয়া ও বেলারুশের মুসলিমদের ৫০ টন খেজুর ও কোরআনের কপি উপহার দেওয়া হয়েছে। আরব নিউজ

সোমবার রাশিয়া ও বেলারুশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুর রহমান বিন সুলেমান আল-আহমাদ রাশিয়ার দার আল-ইফতা ও কয়েকটি মুসলিম সংস্থাকে উপহারের ৫০ টন খেজুর ও কিং ফাহদ কমপ্লেক্সে মুদ্রিত কোরআনের কপি তুলে দেন।

দার আল-ইফতা প্রতিদিনের ও সমসাময়িক বিষয়ে ফতোয়া দেওয়ার মাধ্যমে রাশিয়ার মুসলমানদের ধর্মীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করে থাকে।

রাশিয়ার দার আল-ইফতা ও অন্যান্য মুসলিম সংস্থার কর্মকর্তারা বাদশাহ সালমানকে সর্বত্র ইসলাম ও মুসলমানদের প্রতি দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ দিয়েছেন।

রাশিয়ার মুসলমানদের ধর্মীয় নেতা মুফতি রবি আইনুদ্দিন এবং ইসলামিক কেন্দ্র ও সমাজের অন্যান্য কর্মকর্তারাও বাদশাহ সালমানের উপহারের জন্য আল-আহমাদকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আরো বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে আল্লাহপাক সবাইকে রক্ষা করুক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ