মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লা থেকে ‘হিজরতে’ যাচ্ছিল আরও ৪ কিশোর, ফিরিয়েছে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা থেকে একই সময়ে রহস্যজনকভাবে সাত তরুণ ঘর ছাড়ার পর আরও চার কিশোর তাদের পথ ধরেছিল বলে জানিয়েছে এলিট ফোর্স র‌্যাব। তবে সংস্থাটির তৎপরতায় তাদের ফেরানো সম্ভব হয়েছে। এরই মধ্যে ওই চার কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা কম বয়সি হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘২৩ আগস্ট কুমিল্লা থেকে সাত তরুণ রহস্যজনক নিখোঁজের দুদিন পর পরিবারগুলো তাদের কাছে অভিযোগ জানান। এরপরই র‌্যাবের গোয়েন্দা শাখা তাদের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তে নেমে দেখা যায়, ওই সাতজন জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ঘর ছেড়েছে। তাদের মতো আরও চার কিশোর ঘর ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। যদিও তাদের ঠেকানো গেছে।’

কমান্ডার মঈন বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর চার কিশোরকেই তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে র‌্যাব সব সময় এদের দিকে নজরদারি অব্যাহত রাখবে।’

এর আগে গত ২৩ আগস্ট কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে সরতাজ ইসলাম ওরফে নিলয়, মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে রিফাত, নিহাল আবদুল্লাহ, আমিনুল ইসলাম ওরফে আল আমিন, ইমরান বিন রহমান ওরফে শিথিল, আস সামী ও হাসিবুল ইসলাম হিজরতের উদ্দেশ্যে ঘর ছাড়েন। আজ ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। তাদের অবস্থান শনাক্তে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষায়িত ইউনিটগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আরও চার কিশোরের ঘর ছাড়ার প্রস্তুতির কথা জানা গেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ