মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

পশ্চিম তীরে ইস*রায়ে*লি বাহিনীর সঙ্গে সং*ঘ*র্ষ, ২৯ ফিলি*স্তিনি আ*হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু সাঈদ: পশ্চিম তীরের রামাল্লার উত্তরে সিঙ্গেল শহরে গত শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে ২৯ ফিলিস্তিনি আহত হয়েছেন।

সিঙ্গেল শহরের একটি হাসতাল সূত্র জানায়, অ্যাম্বুলেন্স ক্রুরা সংঘর্ষে বুলেটবিদ্ধ তিনজন, রাবার বুলেটবিদ্ধ একজন ও ২৫জন গ্যাস বোমায় শ্বাসরূদ্ধ ব্যক্তিকে হাসপাতালে বহন করে নিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, শহরের উত্তরে অবৈধ বসতি স্থাপনকারীদের জমি দখলের প্রতিবাদে স্থানীয় ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে মিছিল করে। বসতি স্থাপনকারীরা মিছিলে অংশগ্রহণকারীদের বাধা দেয়। তখন দখলদার ইসরায়েলি বাহিনী বসতি স্থাপনকারীদের পক্ষ অবলম্বন করে। এবং রাবার বুলেট ও গ্যাস বোমা ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ২৯ জন ফিলিস্তিনি আহত হয়।

সূত্র: আল-জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ