শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

টেকনাফের প্রবীণ আলেম মাওলানা তাজুল ইসলামের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি>

টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া লেঙ্গুরবিল বড় মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর । তিনি ২ ছেলে, ৬ মেয়ে ও অসংখ্য ছাত্র গুনগ্রাহী রেখে গেছেন ।

জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি টেকনাফ উপজেলা সদর ইউনিয়ন দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ওয়ায়েজ উদ্দীন সওদাগরের বড় পুত্র, লেঙ্গুরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার হোসাইনের বড় ভাই ।

মৃত্যুর আগ পর্যন্ত টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া লেঙ্গুরবিল বড় মাদ্রাসাসহ প্রায় চল্লিশ বছর যাবৎ মাদ্রাসার খেদমতে নিয়োজিত ছিলেন ৷ জীবনের কঠিন সময়েও যিনি নিজেকে মাদ্রাসার খেদমতে সমর্পণ করে রেখে ছিলেন।

আজ সোমবার সকাল ১০ টার দিকে এমদাদীয়া লেঙ্গুর বিল বড় মাদ্রাসার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ