মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

মসজিদুল হারামে হাজিদের সেবা দিতে স্মার্ট রোবট স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সৌদি আরবের মসজিদুল হারামে খুতবা ও তেলাওয়াত রোবট চালু করেছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। খুতবা ও কোরআন তেলাওয়াত রোবট শীঘ্রই পবিত্র দুই মসজিদে স্থাপন করা হবে।

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম এ স্থানে ইবদতে ইচ্ছুক হজযাত্রীদের জন্য সর্বাধিক সুবিধা ও পরিষেবা প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির রোবট স্থাপন করা হয়েছে।

সম্প্রতি, দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এ স্মার্ট রোবট চালু করে। যা দেশি ও বিদেশি হাজিদের সেবায় পবিত্র কোরআন তেলাওয়াত ও হারমাইন শরিফাইনের খুতবাগুলো দেখতে বা ডাউনলোড করতে সহায়তা করবে।

গালফ নিউজের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত স্মার্টফোনে পরিষেবাটি ডাউনলোড করতে রোবটের স্ক্রিনে বারকোড ডিসপ্লে স্ক্যান করতে পারবেন খুব সহজে। ব্যবহারকারীরা হজ সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন নামাজের ইমাম কে হবেন। মুয়াজ্জিন কে হবেন। সাপ্তাহিক নামাজের সময়সূচীর তথ্য, সাপ্তাহিক শুক্রবারের খুতবা প্রদানকারী ইমামদের নামসহ রোবট স্ক্রিনে কমান্ড চাপতে পারবেন। আর জেনে নিতে পারবেন বিভিন্ন তথ্য।

উন্নত এ স্মার্ট রোবট উদ্বোধনের সময়, পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ ডক্টর আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইস বলেন, সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্যমাত্রায় সৌদির পরিকল্পনা অনুযায়ী হারামাইন শরিফাইনকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত সেবার মাধ্যমে সাজানো। এ স্মার্ট রোবট চালু এটিরই ক্ষুদ্র একটি প্রয়াস। ক্রমান্নয়ে এ উন্নয়ন কাজ চলতে থাকবে। নতুন নতুন সেবা প্রকল্প গ্রহণ করা হবে। নতুন নতুন প্রযুক্তি স্থাপন করা হবে। যেনো হজ ও ওমরাকারী মুসল্লিরা সহজে তাদের ইবাদতে মনোনিবেশ করতে পারে। হজ ও ওমরার কাজগুলো সঠিকভাবে আদায় করতে পারে।

তিনি আরো বলেন, পূর্বে, সৌদি আরব সরকার হারামাইন শরিফাইনে প্রস্তুতিমূলক বেশ কয়েকটি এআই রোবট স্থাপন করেছিলো। ভালোভাবে ও সফলভাবে এ রোবটগুলো সেবা দেয়ায় ব্যাপকভাবে আমরা রোবটসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

হারামাইন শরিফাইনে স্থাপিত অত্যাধুনিক রোবটের মধ্যে রয়েছে পবিত্র কাবার ছাদে জীবাণুমুক্তকরণ ও পরিষ্কার করার রোবট, পবিত্র মসজিদ জুড়ে জম-জমের পানি বিতরণের দায়িত্বে থাকা রোবট। বহুভাষায় কথা বলতে পারা রোবট। যারা বিভিন্ন দেশ থেকে আগত মুসলিমদের ভাষা বুঝে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে। সূত্র: এভাউট ইসলাম, সৌদি প্রেস এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ