মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নামাজরত অবস্থায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে নামাজরত অবস্থায় রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসএসসির প্রথম দিনের পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরফলকন মাতাব্বরহাট এলাকার গফুর উদ্দিন হাজিবাড়িতে এ ঘটনা ঘটে।

রিদমি উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ওই বাড়ির ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে।

জানা গেছে, বেলা ১১টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠীর সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে পরীক্ষায় বসে। নির্ধারিত সময় শেষের মুহূর্তেও তার লেখা শেষ করতে পারেনি। বাড়িতে গিয়ে রিদমি অনেক কান্না করে। পরীক্ষা খারাপ হওয়ায় সে খাবারও খায়নি।

রিদমির এক চাচা বলেন, পরীক্ষার হলে শেষ সময়ে তার লেখা শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র জমা দিতে হয়েছে। এতে সে পরীক্ষা নিয়ে হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ বলেন, রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক। পরীক্ষার হতাশায় দুপুরে খাবারও খায়নি শুনেছি। শারীরিক দুর্বলতা ও পরীক্ষা নিয়ে হতাশার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ