মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে তুমুল লড়াই, নিহত ২১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাগারনো-কারাবাখ সীমান্তে আর্মেনিয়া ও আজারবাইজানের সামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াই অব্যাহত আছে।

গত কয়েকদিন ধরে চলা এ সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। নিহতদের মধ্যে আর্মেনিয়ার সেনা সদস্য ১৩৫ জন, আর বাকিরা আজারবাইজানের বলে জানা গেছে। খবর রয়টার্সের।

গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিবেশি দেশ দুটির মধ্যে সংঘাত শুরু হয়। এরপর আন্তর্জাতিক মধ্যস্ততায় অস্ত্রবিরতীতেও সম্মত হয় দুই দেশ। তবে সমঝোতার কয়েক ঘণ্টা পরই আবারও শুরু হয় লড়াই।

এক ঘোষণায় আর্মেনিয়া সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের।

উল্লেখ্য, সীমান্তবর্তী নাগারনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ২০২০ সালেও সংঘাতে জড়িয়েছিল দুই দেশ। ওই যুদ্ধে আর্মেনিয়ার বেশ কিছু এলাকাও দখলে নেয় আজারবাইজান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ