মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

মাদরাসাগুলোর জরিপ বিষয়ে দেওবন্দে মুহতামিম সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সরকারি স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে সমীক্ষার বিষয়ে ভারতের দারুল উলুম দেওবন্দে আজ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বৈঠকের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উত্তরপ্রদেশের মাদরাসাগুলোর মুহতামিম ও নেতৃস্থানীয় আলেমরা বৈঠকে উপস্থিত থাকবেন।

গত শনিবার দারুল উলুম দেওবন্দ এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এর আগে স্বীকৃতিহীন মাদরাসাগুলি নিয়ে একটি সমীক্ষার ঘোষণাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছে দারুল উলুম দেওবন্দ।

গত ৬ সেপ্টেম্বর ভারতে মাদরাসাগুলোতে অভিযান ও বন্ধের নির্দেশনায় করণীয় নির্ধারণে দেশের মুহতামিমদের সঙ্গে জমিয়তে উলামায়ে হিন্দ জরুরি বৈঠক করে। জমিয়ত উলোমায়ে হিন্দের নয়াদিল্লির সদর দপ্তরে ‘মাদরাসার নিরাপত্তা’ বিষয়ে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ, মাজাহিরুল উলুম সাহারানপুরসহ উত্তর প্রদেশের দুই শতাধিক মাদারসার মুহতামিম ও প্রতিনিধি অংশগ্রহণ করেন এ সভায়। সভায় উত্তর প্রদেশ সরকারের ১২টি প্রশ্নের উপর ভিত্তি করে জরিপ তুলে ধরা হয়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বীকৃতিহীন মাদরাসার সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। এ পরিস্থিতি নিয়ে ২৪ সেপ্টেম্বর মাদরাসারগুলোর বৈঠক হওয়ার কথা ছিল। পরে তা এগিয়ে আনা হয়েছে।

মাদরাসাগুলো সরকার কর্তৃক পরিচালিত জরিপে সহযোগিতা করলেও দারুল উলূম দেওবন্দের সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা। সূত্র: দেওবন্দ টাইমস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ