মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেয়ার বিষয়ে যা বললেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তার দেশ সাংহাই সহযোগিতা সংস্থায় উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগদান শেষে এরদোগান এ কথা বলেন।

এবারের সম্মেলনে তিনি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

উজবেকিস্তান থেকে দেশে ফেরার পথে বিমানের ভেতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোগান বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক হবে ভিন্ন অবস্থান থেকে।

সংস্থায় যোগ দেয়া সম্পর্কে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এরদোগান ইতিবাচক উত্তর দিয়ে বলেন, ‘অবশ্যই তুরস্ক যোগ দিতে চায় এবং সেটিই আমাদের লক্ষ্য।’

সাংহাই সহযোগিতা সংস্থা হচ্ছে একটি আঞ্চলিক-আন্তর্জাতিক অর্থনৈতিক জোট যার কাজ হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে আস্থা তৈরি করা। বর্তমানে এটি সবচেয়ে বড় আঞ্চলিক জোট।

এই জোটের পূর্ণ সদস্য হচ্ছে- চীন, রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, ভারত ও পাকিস্তান। এছাড়া ইরান এবং বেলারুশ পূর্ণাঙ্গ সদস্য হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আর আফগানিস্তান এবং মঙ্গোলিয়া এই জোটের পর্যবেক্ষক সদস্য হিসেবে আছে।

তুরস্ক, আরমেনিয়া, আজারবাইজান, ক্যাম্বোডিয়া, নেপাল ও শ্রীলঙ্কা বর্তমানে এই জোটের বিশেষ ‘ডায়লগ পার্টনার’ হিসেবে মর্যাদা পেয়েছে। এছাড়া মিশর, কাতার ও সৌদি আরব বিশেষ ডায়লগ পার্টনার হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ