মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

১০ দিনের সফরে বাংলাদেশ আসছেন আওলাদে রাসুল মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

১০ দিনের সংক্ষিপ্ত সফরে আাগামী ১৪ অক্টোবর বাংলাদেশ আসছেন শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানি রহ. এর সুযোগ্য নাতী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস আওলাদে রাসুল, সায়্যিদ মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী।

আজ বুধবার আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন ইমাম মুসল্লি ঐক্য পরিষদ এর সাংগঠনিক সম্পাদক, মাদরাসাতু সালমান ঢাকার প্রিন্সিপাল, সায়্যিদ মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরীর বাংলাদেশের মেজবান ও খলিফা মুফতি মুহাম্মাদ রুহুল আমীন।

তিনি জানান, আাগামী ১৪ অক্টোবর ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে বাংলাদেশের শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন। ২৩ অক্টোবর পর্যন্ত দশদিনের সংক্ষিপ্ত এক দ্বীনি সফরে বাংলাদেশের মাদারিসে যাবেন মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী। সফরের প্রথম ৪ দিন সিলেটের বিভিন্ন এদারায় তিনি অবস্থান করবেন।

তিনি আরো জানান, মুফতি মুহাম্মাদ সালমান মানসুরপুরী সিলেট সফর শেষে এরপর ৬ দিন যথাক্রমে ঢাকা, খুলনা, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, নরসিংদী, নারায়নগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের উল্লেখযোগ্য মাদরাসাসমূহের বিভিন্ন ইসলামী প্রোগ্রাম ও দোআ মাহফিলে অংশগ্রহণ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ