মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

কেনাকাটায় দামের চেয়ে হালাল-হারামকে গুরুত্ব দেয় ৯১ শতাংশ মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাঈয়েদা হাবিবা: পণ্য কিনতে গেলে পণ্যের মূল্যের চেয়ে পণ্যটির গুণগতমান তথা এটি ধর্মীয় ভাবে হালাল কিনা এ বিষয়ে বেশি চিন্তিত থাকে প্রায় ৯১ শতাংশ মুসলিম ভোক্তা। আল-জাজিরা

বুধবার প্রকাশিত নিউ মুসলিম কনজ্যুমার রিপোর্টে দেখা যায়, ৬০ শতাংশ মুসলিমরা সবসময় ব্যাংকিং ক্ষেত্রে বিনিয়োগে ইসলামী শরীয়া অনুযায়ী হালাল হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়ে থাকেন। অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে ৭০ শতাংশ মুসলিম হালাল খাদ্য পাওয়া যাবে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নিয়ে থাকে।

ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ১ হাজার ভোক্তার সাক্ষাৎকারের উপর ভিত্তি করে করা রিপোর্ট অনুসারে বলা হয়েছে, মুসলিমদের মধ্যে ৩৪ শতাংশ সম্পদকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ২৮ শতাংশ তাদের আবেগকে অগ্রাধিকার দেয়। আর মাত্র ১২ শতাংশ খ্যাতিকে অগ্রাধিকার দেয়।

ওয়ান্ডারম্যান থম্পসন ইন্টেলিজেন্সের তথ্যে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার ৯১ শতাংশ মুসলমানরা মনে করেন আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক নিজেদের জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ।

গবেষণায় দেখা গেছে, এই প্রজন্মের তরুণরা বাজারে কিছু কিনতে গেলেও হালাল হারামের বিষয়টি খতিয়ে দেখছেন। তরুণরা হালালকে প্রধান্য দেওয়ায় বিভিন্ন ক্ষেত্রে গড়ে উঠছে হালাল ম্যারেজ মিডিয়া, হালাল ভ্রমণবিষয়ক গাইডলাইন ও হালাল খাবার হোটেল।

পশ্চিমা ভোগবাদী মানসিকতায় মানুষকে ধর্মের দিকে আকৃষ্ট করছে। যার ফলে তারা হালাল ডেটিং অ্যাপ, ইসলামী রীতি অনুযায়ী পোশাক -পরিচ্ছদ, হালাল ভ্রমণবিষয়ক অ্যাপ পর্যন্ত খুঁজছে। বিশেষ করে নতুন কোনো প্রযুক্তি বাজারে আসার পর বেশি প্রশ্ন উত্থাপিত হয়, এটা কি হালাল?

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ