বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লাজুক তাকরীম তবে তেলোওয়াতে প্রাণচঞ্চল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু নাইম ফয়জুল্লাহ: বিনয় বিজয়কে মহাবিজয় বানিয়ে দেয়। তাকরিমের যতগুলো ছবি দেখেছি, সবগুলোতেই ও কোন দিকে যেন তাকিয়ে থাকে। সে কারো দিকে তাকায় না। নিজের দিকে তাকিয়ে থাকে। নিজের ভেতরে নিজেকে গুটিয়ে রাখে। হয়তো তখনো তার ভতরে চলতে থাকে কুরআনের সুরের অনুরণন।

সব সময় পরিশীলিত ও নিয়ন্ত্রীত হাসির রেখা ফুটে থাকে চেহারায়। বিজয়ীরা আনন্দে গা ভাসিয়ে দেয় না। তারা আনন্দকে স্মৃতিতে ধরে রেখে আগামীর পথ আবিস্কার করে।

তাকরিম সবখানে লাজুক, কথায় অপটু, স্বভাবজাত বিনয়ী। কিন্তু তিলাওয়াতের মঞ্চে পুরোপুরি প্রাণখোলা। নিঃসংকোচ, চূড়ান্ত আত্মবিশ্বাসী, শত চাকচিক্যের ভীড়েও নিজের শিল্পসত্তায় ডুবে যাওয়া এক আত্মপ্রত্যয়ী শিল্পী। তখন তাকরিম শুধু মুক্তা ঝরাতে জানে।

আমি অবাক হই, প্রতিটি উচ্চারণ কত নিখুঁত, কত মায়াবী, কত সুরমাখা। তিলাওয়াতের সময় তাকরিম যেন ঐশী সুরের মোহনা হয়ে ওঠে। এক জীবন্ত কুরআন যেন কথা বলতে থাকে।
সফল শিল্পী এমনই হয়। শুধু নিজের টার্গেটে ফোকাস থাকে। নিজের ভেতরে হারিয়ে যেতে পারে যখন তখন।

ধর্ম মন্ত্রণালয়সহ যারা তাকরীমকে অভ্যর্থনা জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সূত্র: ফেসবুক টাইমলাইন।

শিক্ষক ও প্রাবন্ধিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ