মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

সিরিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও অনেককে। অভিবাসী ও শরণার্থীদের বহনকারী এই নৌকাটি লেবানন থেকে যাত্রা করেছিল। আর এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর)সিরিয়ার সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। এছাড়া জীবিত উদ্ধার হওয়া ২০ জনকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নৌকাটিতে কতজন ছিলেন এবং তারা ঠিক কোথায় যাচ্ছিলেন। সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি তবে কোস্টগার্ড এখনও মৃতদেহের সন্ধান করছে।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি ১২০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল।

বন্দর মহাপরিচালক সামের কুব্রুসলি বলেন, উত্তাল সমুদ্র এবং প্রবল বাতাসের কারণে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার অভিযান চলছে।

সংকটে বিধ্বস্ত লেবানন থেকে সমুদ্রপথে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করা লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনিদের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এটি সবচেয়ে মারাত্মক ঘটনা।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গেছেন তার্তুসের গভর্নর আব্দুল হালিম খলিল।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নৌকাটিতে বিভিন্ন দেশের মানুষ ছিল।

বৃহস্পতিবার লেবাননের কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলীয় উপকূল আক্কার থেকে ১১ কিলোমিটার দূরে প্রযুক্তিগত সমস্যার মধ্যে পড়া একটি নৌকা থেকে ৫৫ অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী।

গত কয়েক মাসে ইউরোপে আরও ভালো সুযোগের সন্ধানে নৌকায় করে লেবানন ছেড়েছে হাজার হাজার লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি।

সূত্র : আলজাজিরা

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ