মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

জেনে নিন এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সময়ে মোবাইলের ব্যবহার বেড়েই চলছে। সেই মোবাইলে কথা বলার জন্য আমরা সিম ব্যবহার করি। সেই সিমের পূর্ণনাম হচ্ছে, সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। তবে সিম ব্যবহারের আগে আপনাকে তা নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয়। যে কেউ তার নিজের ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম নিবন্ধন করতে পারেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ঘোষণা অনুযায়ী, একটি এনআইডিতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়। জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখা ভালো। যার ফলে বুঝতে পারবেন আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম ব্যবহার করছে কি না।

সিম নিবন্ধন যাচাই করার উপায়

আপনার বর্তমানে ব্যবহৃত গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন।

সে জন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেওয়া হবে।

এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৭*****১২৩।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ