রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পাবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভূমিধস বিজয়ের মাধ্যমেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। নির্বাচনে ২০টি আসন পাওয়ার বিষয়টি বিএনপির ক্ষেত্রেই ঘটবে বলেও দাবি করেন তিনি।

আজ শনিবার (১ অক্টোবর) সকালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) বাংলাদেশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির ক্ষেত্রে বিএনপি হত্যায় বিশ্বাসী। ভবিষ্যতে নিজেরাই নিজেদের কর্মীকে হত্যা করে দলটি সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করবে বলেও দাবি করেন তিনি।

মূল অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলেছেন, এটি বিএনপির বেলায় প্রযোজ্য। যে নির্বাচন আগামীতে হবে, সেখানে আওয়ামী লীগ আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ