মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক বইমেলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুরু হয়েছে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২২। সম্প্রতি শুরু হওয়া মেলায় অংশ নিয়েছে ৩২টি দেশের এক হাজার ২০০ প্রকাশনাপ্রতিষ্ঠান। ১০ দিনব্যাপী মেলাটি আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। শুক্রবার ছাড়া প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত এ মেলা চলবে।

গত শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে মেলা। এবারের মেলায় বইপ্রেমী পাঠক উৎসবে গেস্ট অব অনার হিসেবে থাকবে তিউনিশিয়া। এবার তিউনিশিয়ার ইতিহাস-ঐতিহ্য নিয়ে একটি ধারাবাহিক ইভেন্ট উদযাপন করা হবে। এতে অংশ নেবেন দেশটির খ্যাতিমান লেখক, কবি ও গবেষক।

দর্শনার্থী সংখ্যা, বই বিক্রির পরিমাণ ও বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আরব অঞ্চল ও আন্তর্জাতিক প্রকাশনাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের দিক থেকে মেলাটি আরব অঞ্চলে গুরুত্বপূর্ণ।

রিয়াদ আন্তর্জাতিক বইমেলা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরব ও তিউনিশিয়ার মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিউনিশিয়ার সাংস্কৃতিক মন্ত্রী হায়াত গুয়েরমাজি।

এই উৎসব কেন্দ্র করে একত্র হয় জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট লেখক-পাঠকরা। পারস্পরিক আলাপ-আলোচনা, বক্তৃতা, প্রশ্নোত্তর, কবিতা সন্ধ্যা, শিল্প-সংস্কৃতি নিয়ে রয়েছে বিভিন্ন বিষয়ে দেড় শতাধিক আয়োজন। শিল্পকলা, পাঠ পর্যালোচনা, লেখা ও প্রকাশনা নিয়ে আলোচনা, বই তৈরি ও অনুবাদ বিষয়ক কর্মশালা এবং শিশুদের নিয়ে থাকবে বিভিন্ন আয়োজন।

আরববিশ্ব ও আন্তর্জাতিক পরিমণ্ডলের খ্যাতিমান লেখক ও বুদ্ধিজীবীরা এ মেলায় অংশ নিচ্ছেন। বইমেলার ধারাবাহিক আয়োজন ‘হাদিস আল কিতাব’-এ নিজ বই সম্পর্কে কথা বলার সুযোগ পাবেন লেখকরা। সূত্র: সৌদি গেজেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ