শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সাংবাদিকতা বিভাগে ভর্তি হলেন সেই বেলায়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তি হলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৫৫ বছর বয়সী শিক্ষার্থী বেলায়েত শেখ। আজ রোববার (২ অক্টোবর) রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগে ভর্তি হন তিনি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন বেলায়েত। একই সঙ্গে তার অসুস্থ মায়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

বেলায়েত লেখেন, ‘আল্লাহর রহমতে সাংবাদিকতা অনার্স কোর্সে ভর্তি হয়েছি। আমার বাবা না থাকায় বাবার দায়িত্ব পালন করেন, আমার ভাতিজা উপসচিব ডক্টর এস এম সেলিম রেজা। সবার কাছে আমার অসুস্থ মায়ের জন্য দোয়া চাই।’

বেলায়েত শেখ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেননি। পরে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।

১৯৬৮ সালে জন্ম নেওয়া বেলায়েত শেখের ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। তবে দারিদ্র্যের কারণে যথাযথ সুযোগ পাননি। ১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় তাকে।

২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে। এ বছর বেলায়েত ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে জিপিএ ৪.৫৮ পেয়ে উচ্চমাধ্যমিক (এইচএসসি-ভোকেশনাল) পাস করেন। এর আগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ ৪.৪৩ পেয়ে মাধ্যমিক সমমান দাখিল (ভোকেশনাল) পাস করেন বেলায়েত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ