মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশনের একটি বহরে বিস্ফোরক হামলায় বাংলাদেশের তিন শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ বুধবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব গভীরভাবে শোকাহত’।

ওই হামলায় আরও একজন শান্তিরক্ষীর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বিবৃতিতে মহাসচিব নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

মহাসচিব উল্লেখ করেন যে, জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হতে পারে। তিনি মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে এই হামলার অপরাধীদের শিগগিরই শনাক্ত করার আহ্বান জানিয়েছেন, যাতে তাদের দ্রুত বিচারের আওতায় আনা যায়।

মধ্য আফ্রিকার জাতীয় কর্তৃপক্ষকে সমর্থনের জন্য প্রতিদিন যথেষ্ট ঝুঁকি নেওয়া শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থাকে যাতে নেতিবাচকভাবে প্রভাবিত না করে, সেজন্য রাতের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মহাসচিব।

গুতেরেস মধ্য আফ্রিকান রিপাবলিকের জনগণ ও সরকারের সঙ্গে জাতিসংঘের সংহতি পুনর্ব্যক্ত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ