রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

বিমানবন্দরের ডাস্টবিনে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩.৪৮০ কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশে রাখা ডাস্টবিন থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের বস্তু পাওয়া যায়।

কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

পরিত্যক্ত এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ