মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

হজের প্রাক-নিবন্ধনে ব্যাংক হিসাব নম্বর বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজের প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাব নম্বর প্রদান বাধ্যতামূলক এ বিষয়ে জরুরী বিজ্ঞপ্তি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৪ বা ২০২৩ সাল থেকে পবিত্র হজ পালনে ইচ্ছুক ব্যক্তি, বেসরকারি ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনাকারী হজ এজেন্সি, হজ অফিস এবং প্রাক-নিবন্ধন কেন্দ্রসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন করার সময় সংশ্লিষ্ট হজযাত্রীর নিজ নামে খোলা ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর এবং নিজস্ব এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর প্রাক-নিবন্ধনের সময় অবশ্যই দিতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা জানানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ