রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

৯ জেলায় করোনা শনাক্তের হার ২০ শতাংশের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, পাবনা ও ফরিদপুরে করোনা সংক্রমণ ২০ শতাংশেরও বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ছয় দিনে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, রংপুর, দিনাজপুর, বগুড়া ও চাঁদপুরে করোনা সংক্রমণের হার ছিল ১০ থেকে ১৯ শতাংশ।

এতে আরও জানানো হয়, ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ২৩ জনের। এতে করোনা শনাক্ত হয়েছে সাড়ে চার হাজার। এ সময় মারা গেছে ১২ জন।

এ নিয়ে সারা দেশে ৩ অক্টোবর পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি। সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনের। মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭১ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ