রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি চায় না, আমরাও চাই: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,  সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি চায় না, আমরাও চাই। দেশের মানুষও চায়। সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব সব দলের। যেসব দল আইনে বিশ্বাস করে তারা নির্বাচনও বিশ্বাস করে।

আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল হোক যারা নির্বাচন করবে তারা নির্বাচনী আইনের আওতায় করবে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচনের পক্ষে সরকার কোনো বাধা দিবে না। জনগণের আস্থা আওয়ামী লীগ সরকারের ওপর আছে। আর সেটা নির্বাচনেই প্রমাণ হবে।

তিনি বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় একটা দুর্ঘটনা ছিল। শ্রেষ্ঠ বিমানও কিন্তু মুহূর্তে মাটিতে পড়ে যেতে পারে।

এসময় সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ