মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক বসছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ইসি সচিবালয় মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকেও যোগ দিতে বলেছেন নির্বাচন কমিশন।

গত ২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময়, সমন্বয় সাধন ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়ে দিকনির্দেশনা দেয়াই হবে এই বৈঠকের মূল উদ্দেশ্য।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সম্বলিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে তাদেরকে বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, ‘নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সব জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে আলোচনার জন্য ৮ অক্টোবর সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) একটি সভা অনুষ্ঠিত হবে। সিইসির সভাপতিত্বে ওই সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ