মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পুলিশের সহযোগিতায় হারানো বাবাকে ফিরে পেলেন সন্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নবাবগঞ্জে থানা পুলিশের সহযোগিতায় হারানো বাবাকে ৩ মাস পর ফিরে পেলেন এক যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

গত রবিবার (৯ অক্টোবর) উপজেলার ভোটারপাড়া এলাকায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তিকে অসুস্থ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তি তার নাম ঠিকানা বলতে না পারায়, ভোটার পাড়া এলাকার মোঃ বুলু মিয়া নবাবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবাবগঞ্জ থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এরপরে চিকিৎসাসহ ওই বৃদ্ধের পরিচয় বের করেন পুলিশ। উদ্ধারকৃত ব্যাক্তি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার নাওশালা গ্রামের মৃত কসশেম আলীর ছেলে মো: আব্দুর রশিদ (৬৫)।

পুলিশ জানায়, পরিচয় পাওয়ার পরে নবাবগঞ্জ থানা পুলিশ আব্দুর রশিদের পরিবারের সাথে যোগাযোগ করেন। তার পরিবার পুলিশকে জানায়, আব্দুর রশিদ জুলাই মাসের ১৫ তারিখ তার ছোট ছেলে মো: শাহিন (২৫) এর বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নস্থ আদর্শ তল্লাপাড়া থেকে নিখোঁজ হন।

পুলিশ আরও জানায়, বুধবার (১২ অক্টোবর ) আব্দুর রশিদের ছেলে নবাবগঞ্জ থানায় উপস্থিত হয়ে বাবাকে চিনতে পারায় আব্দুর রশিদকে তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে ছেলে মোঃ শাহিনের জিম্মায় প্রদান করা হয়।

-এসআর